সকালের টিফিনে বানিয়ে বানিয়ে ফেলুন এগ পকেট পরোটা
দি নিউজ লায়ন;
উপকরণ –
এক কাপ ময়দা,
একটা পিঁয়াজ কুচি করা,
কুচি করে কাটা একটা টমেটো,
অল্প গাজর কুচি,
সামান্য লঙ্কা গুঁড়ো,
এক চিমটে হলুদ গুঁড়ো,
ধনে গুঁড়ো সামান্য,
অল্প গরমমশলা গুঁড়ো,
গোলমরিচ গুঁড়ো,
পরিমাণমত নুন,
গোটা জিরে,
ধনে পাতা,
সাদা তেল,
অল্প আদা রসুন বাটা,
দুটি ডিম অর্ধেক করে ।
প্রণালী –
প্রথমে সামান্য নুন এবং দু চামচ সাদা তেল দিয়ে ময়দাটা একটু শক্ত রেখে মেখে নিতে হবে। তারপর ময়দার ভিতরের পুর বানানোর জন্যে কড়াইয়ে সাদা তেল গরম করে তাতে গোটা জিরে ফোড়ন দিয়ে পিঁয়াজ আর গাজর ভাজা ভাজা করে নিন। তারপর একে একে আদা রসুন বাটা, ধনে গুঁড়ো, লল্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, টমেটো কুচি ও পরিনাম মত নুন দিয়ে নাড়তে থাকুন যাতে মশলা গুলো ভালোভাবে একে অপরের সঙ্গে মিশে যায়।
সব শেষে ধনেপাতা কুচি, গরমমশলা আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে গ্যাস বন্ধ করে পুরটা ঠাণ্ডা হতে দিন। ঠাণ্ডা হয়ে গেলে মাখা ময়দাটা ছোট লেচি করে চৌক করে বেলে নিতে হবে। তারপর একধারে তৈরি করে রাখা মশলা ও তার উপর হাফ করে রাখা ডিম দিয়ে ভালো করে মুড়ে নিন, যাতে ভাজার সময় মশলা বেরিয়ে না আসে। এরপর কড়ায় বেশ কিছুটা সাদা তেল গরম করে একে একে ভেজে নিন। মনে রাখবেন যেদিকে ডিম রয়েছে সেটি নিচের দিকে করে কড়ায় ছাড়বেন। এভাবেই খুব অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে যাবে এগ পকেট পরোটা।

Post a Comment